• আজ- মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণার মনোনয়ন দাবি সাতক্ষীরার আলমগীর দেখা করলেন তারেক রহমানের সঙ্গে: তার অসুস্থ মেয়ের চিকিৎসার আশ্বাস ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শ্যামনগরে জামায়াত কর্মীর তরমুজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে বিএনপির নির্বাচনী-পরবর্তী আলোচনা সভা আশাশুনিতে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার-২ নির্বাচন-পরবর্তী সহিংসতা: সাতক্ষীরার কালীগঞ্জে আটজনসহ চার জেলায় আহত ১৩ দশমিনায় ১৮ মাস পর আওয়ামী লীগ কার্যালয় পুনরায় চালু

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার ভালাইপুর বাজার এলাকায় সকালের দিকে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) অভিযানের সময় সোডা খোলা অবস্থায় গুড়া মসলা সামগ্রীর পাশে সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুসারে যথাক্রমে মেসার্স বিল্লাল স্টোরকে ৩হাজার টাকা ও সরকার কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের করার কারণে মেসার্স রাজধানী স্টোরকে ১০হাজার টাকাসহ সর্বমোট ১৩হাজার টাকাজরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া ভালাইপুর বাজারে বিভিন্ন ফলের দোকান, ঔষধ, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদরাকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: গোলাম ফারুক ও জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ