• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

আশাশুনিতে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার-২

রিপোর্টার: / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের অভিযানে ১০লিটার চোলাই মদ ও মদ তৈরিতে ব্যবহৃত ৩০লিটার চিটাগুর মিশ্রিত পানি ও মদ তৈরিতে করার পাতিল, ড্রাম সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন এএস আই আরিফ, এএসআই ইব্রাহিম, এসআই ফয়সাল আহমেদ।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খাজরা ইউনিয়নের খাজরা পূর্বপাড়াস্থ গ্রামের মৃত আইজ উদ্দিন খাঁ এর ছেলে বিল্লাল হোসেন খাঁ (৫৫) ও তার ভাবি তৈয়েবুর খাঁ এর স্ত্রী রিমা সুলতানা (২৪) এর বসত বাড়ির রান্না ঘর হতে ১০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তৈয়েবুর খাঁ (৩০) ও  বিল্লাল হোসেন খাঁ এর স্ত্রী তছিরন বেগম (৪৫) কৌশলে পালিয়ে গেছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন চলছিল বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ