• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও ধুলিহর এলাকায় আত্মমানবতার কল্যাণে প্রতিষ্ঠিত ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এতিম পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্রহ্মরাজপুর বাজারের শামছুদ্দিন স্মৃতি মার্কেটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে পবিত্র রমজান উপলক্ষে ৬ জন এতিম পরিবারের মধ্যে মাস ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অতিথি ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য মোকলেছুর রহমান, মাওলানা মহিব্বুল্লাহ, সাংবাদিক শামীম রেজা, মেহেদী হাসান শিমুল, রনজিৎ প্রমুখ।

এসময় অতিথিবৃন্দরা বলেন, সমাজে পিছিয়ে পড়া অসহায়, দুস্থ, হতদরিদ্র ও অসুস্থ মানুষের সেবা ও সহযোগিতা করাই এই সংগঠনের মূল লক্ষ্য। মানুষের সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনই সংগঠনের প্রধান উদ্দেশ্য। বক্তারা আরও জানান, এই প্রতিষ্ঠান সম্পূর্ণ অরাজনৈতিক।

অনুষ্ঠানে ৬ জন এতিম পরিবারের মাসব্যাপী চাউল,ডাউল,ছোলা, ভোজ্য তেল, সিমাই, চিনি, মুড়ি, চানাচুর, খেজুর, ডিটারজেন্ট সাবান, নুডুলস ,ইত্যাদি সামগ্রী বিতরণ করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ