• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন

রিপোর্টার: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: ভাষা শহীদ আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সোয়া ১০ টায় আশাশুনি-সাতক্ষীরা সড়কের বুধহাটা-ব্যাংদহা মোড়ে অবস্থিত শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সৌধের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরার আয়োজনে মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী। সংরক্ষণ কমিটির আহবায়ক সচ্চিদানন্দদে সদয়ের সভাপতিত্বে ও আশাশুনি প্রেস ক্লাবের সহ সভাপতি হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এসকে হাসান, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, রেজাউল ইসলাম, রফিকুজ্জামান বকুল, জামায়াত নেতা আবুল কালাম, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত ড্যানিশ, আশাশুনি প্রেসক্লাব সদস্য বাবুল হোসেন, ফারুক হোসেন, আবু হাসান চঞ্চল, ব্যবসায়ী আমিনুর রশিদ।

বক্তাগণ বলেন,  ১৯৪৮ সালের ১১ মার্চ খুলনার তৎকালীন গান্ধী পার্কে ভাষা আন্দোলনের পক্ষে ইশতেহার পাঠ করার পর তাঁকে গ্রেফতার করা হয়। কয়েকদিন পর মুক্তি পেলেও ১৯৪৯ সালে পুনরায় গ্রেফতার হয়ে প্রথমে কোতয়ালী থানায় এবং পরে রাজশাহী কারাগারে পাঠানো হয়। সেখানে পাকিস্তান সরকারের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন তিনি। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে গুলি চালনার ঘটনায় সাতজন কারাবন্দির সঙ্গে আনোয়ার হোসেনও শহীদ হন। তিনিই ছিলেন প্রথম ভাষা শহীদ। তাঁকে রাস্ট্রীয় স্বীকৃতি, আশাশুনি-সাতক্ষীরা সড়ককে ভাষা শহীদ আনোয়ার সড়ক নামকরণসহ বিভিন্ন দাবী আদায়ে এ মানববন্ধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ