• আজ- শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
ঝড়ের কবলে পড়ে সাতক্ষীরাi সুন্দরবন নৌকা ডুবি, চার মৌয়াল উদ্ধার, নিখোঁজ-৪ খুলনা বিভাগের স্বর্ণ চোরাচালান চক্রের শীর্ষে সুদখোর গোল্ড টুটুলের সাতক্ষীরায় প্রভাব বিস্তারের অভিযোগ এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস গেইল-কোহলিকে ছাড়িয়ে পিএসএলে বাবরের ইতিহাস ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহুর সম্মতি ইসরাইলের তীব্র প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই সাতক্ষীরার চারটি আসনেই বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছে- মতবিনিময় সভায় নেতা-কর্মীদের অভিযোগ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

ঝড়ের কবলে পড়ে সাতক্ষীরাi সুন্দরবন নৌকা ডুবি, চার মৌয়াল উদ্ধার, নিখোঁজ-৪

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চার মৌয়ালকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিখোঁজ রয়েছেন এখনও চার মৌয়াল। বৃহস্পতিবার রাতে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে চার জনকে উদ্ধার করে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসেন। এর আগে গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায়
ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটে।

উদ্ধারকৃত মৌয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী।

এছাড়া নিখোঁজ মৌয়ালরা হলেন, একই উপজেলার একই এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আঃ রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আইউব আলীর ছেলে ইকরামুল কবির।

বনবিভাগ জানায়, গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে ৮ জনের একটি মৌয়াল দলের নৌকা ডুবে যায়। এর মধ্যে ৪ জন পর দিন ৭ এপ্রিল সন্ধ্যায় ভাসতে ভাসতে সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় গেলে তাদেরকে উদ্ধার করে সেখানকার বনকর্মীরা। পরে তারা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার রাতে বুড়গোয়ালিনী স্টেশনে নিয়ে আসেন। এর মধ্যে দুই জন গুরুতর অসুস্থ রয়েছেন।

বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনে মধু আহরণে যান। গত সোমবার রাতে (৬এপ্রিল) তারা ঝড়ের কবলে পড়েন। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে রাতে আনা হয়েছে। এখনো চারজন নিখোঁজ রয়েছে। বিষয়টি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকেও জানানো হয়েছে বলে তিনি আরো জানান।

এদিকে, চার মৌয়াল নিখোঁজের ঘটনায় তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারে তারা বনবিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ