• আজ- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন

টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা

রিপোর্টার: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ডাকের রেকর্ডটা গতকাল জাপানের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে নিজের করে নিয়েছেন অভিষেক শর্মা। রেকর্ড যে সবসময় সুনাম বয়ে আনে না, সে উপলব্ধিও নিশ্চয়ই এখন হচ্ছে তার।

তবে অভিষেকের এই রেকর্ড সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তাই তার রেকর্ড গড়ার শঙ্কা নেই আপাতত।

তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ডাকের রেকর্ড কাদের দখলে? প্রশ্ন উঠতেই পারে। সেই প্রশ্নের জবাব মিলবে এই তালিকায়।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাক তাদের: 

দাসুন শানাকা
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কের নাম আসবে সবার আগে। ২০১৫ সালে ক্যারিয়ার শুরু করা এই ব্যাটার এখনও খেলে যাচ্ছেন দিব্যি। ১২৪ ইনিংসে ১৩০ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে তার ২০৪৮ রান বলে দিচ্ছে, পারফর্ম্যান্সটা নেহায়েত মন্দ নয় তার। কিন্তু তার নামের পাশে আছে ১৬টি ডাক। পূর্ণ সদস্য তো বটেই, সহযোগী সদস্য দেশ মিলিয়েও এত বেশি ডাকের ‘কীর্তি’ নেই আর কোনো ক্রিকেটারের।

পল স্টার্লিং
আয়ারল্যান্ড ক্রিকেটের শুরুর দিকের সেনানী পল স্টার্লিং। ১৬০ ইনিংসে ১৩৫ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে তার নামের পাশে আছে ২৮৯৯ রান। তবে ১৭ বছরের এই ক্যারিয়ারে তিনি মুদ্রার উল্টো পিঠটাও দেখেছেন বৈকি! ১৪ বার তিনি আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। যা এই তালিকায় দ্বিতীয় (পূর্ণ সদস্য দেশ গুলোর মধ্যে) স্থানে নিয়ে এসেছে তাকে।

সৌম্য সরকার
এই তালিকার তৃতীয় নামটি দুর্ভাগ্যজনকভাবে একজন বাংলাদেশির। ৮৮ ইনিংসে ১২২ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৪৯৪ রান। তবে তিনি শূন্য রানে আউট হয়েছেন ১৩ বার। আছেন এই তালিকার শীর্ষ তিনে, আর ৪টি ‘ডাক’ হলেই চলে আসতে পারেন শীর্ষেও!

কেভিন ও’ব্রায়েন, রাহমানউল্লাহ গুরবাজ, রোহিত শর্মা ও সিকান্দার রাজা
তালিকার চতুর্থ স্থানটি বেশ জনবহুল। ১২টি করে ডাক নিয়ে এই তালিকার এই অবস্থানে আছেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন, আফগানিস্তানের রাহমানউল্লাহ গুরবাজ, ভারতের রোহিত শর্মা ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

জস বাটলার, রেজিস চাকাভা
চতুর্থ স্থানের মতো না হলেও পঞ্চম স্থানেও আছেন একাধিক ব্যাটার। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলার তাদের একজন। তার নামের পাশে আছে ১১টি ডাক। এই জায়গায় তার সঙ্গী রেজিস চাকাভা। তারও ডাক ১১টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ