• আজ- বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতায় বসত বাড়িতে অগ্নিসংযোগ কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মেধাবী ছাত্র জাকারিয়া হত্যা: মূল হোতা নাহিদসহ গ্রেপ্তার- ২ তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশ দলকে অবরুদ্ধের চেষ্টা: গ্রেফতার ৩ সাতক্ষীরায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যায় ১২ জনের নামে মামলা: প্রধান আসামী নাহিদকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি টিটু, মামুন সম্পাদক সাতক্ষীরার ধুলিহর চাঁদপুরে মাদক কেনাবেচার অভিযোগে দুই বাড়ি ভাঙচুর: আটক ২ দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা কালিগঞ্জ প্রেসক্লাবে সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে বিদায় সংবর্ধনা মেসির বিদায়ী ম্যাচ কবে-কখন-কোথায়

বাংলাদেশে মূল দল পাঠাবে না ভারত

রিপোর্টার: / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক: প্রায় ৮ বছর পর বাংলাদেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই আসরে মূল দল পাঠাতে চাইছে না ভারত। বিষয়টি উঠে এসেছে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে।

মূল দল পাঠাতে না চাওয়ার কারণ তাদের সূচি। আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আছে তাদের। সেই সিরিজকে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের চেয়ে বেশি গুরুত্ব দিতে যাচ্ছে ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য নিজেদের মূল দল পাঠাতে পারে ভারত। এদিকে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে অনূর্ধ্ব-২৩ দল বা রিজার্ভ খেলোয়াড়ে ভরা একটি দল পাঠানো হতে পারে।

এই সিদ্ধান্তের পেছনে কারণ সূচির সংঘর্ষ। সাফ চ্যাম্পিয়নশিপ চলবে ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। আর ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৭ নভেম্বর থেকে।

জানা গেছে, ভারতের কোচ খালিদ জামিল চান, নিউজিল্যান্ডের বিপক্ষে তার সবচেয়ে শক্তিশালী দলটিই মাঠে নামুক। নিউজিল্যান্ড ২০২৬ বিশ্বকাপে খেলেছে। জামিল মনে করেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা জাতীয় দলের জন্য উপকারী হবে।

টাইমস অব ইন্ডিয়াকে জামিল বলেন, ‘যখন ফিফা বিশ্বকাপে খেলা দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তাব এল, তখন আমি ফেডারেশনের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছি।’

এই সিদ্ধান্ত সাফ চ্যাম্পিয়নশিপে বড় প্রভাব ফেলতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তানের। অন্য গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও ভুটান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ