• আজ- রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা: ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কালিগঞ্জে মৎস্য ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শ্যামনগরে যুবদল নেতা হাবিবুল্লাহ সিন্ডিকেটের বালু লুটে ‘টাকার খনি: ভাঙছে বেড়িবাঁধ শ্যামনগরে সাংবাদিক বিলালের বৃদ্ধ বাবাকে ২০২০ সালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ শ্যামনগর-৪ আসনের আ. লীগের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার কালিগঞ্জে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস উদযাপন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড শ্যামনগরে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে ২ সাংবাদিককে পুলিশে সোপর্দ শ্যামনগরে চাঁদার দাবিতে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা বিএনপি-যুবদল নেতাদের, বাড়িতে হামলা

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

রিপোর্টার: / ১৯৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনুষ্ঠানিকভাবে নিজেদের করে নিতে পারে স্পেন। কেনই বা করবে না? ২০২৬ সালে দলটা বিশ্বকাপ জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে। সেই সাফল্যের ২ মাস না যেতে আরও একবার একই কীর্তি গড়েছে দলটি। নারী অ-২০ বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে হারিয়েছে দলটি।

নারীদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন, পুরুষদের বিশ্বকাপের চ্যাম্পিয়নও তারাই। সেই দলটা এবার বয়সভিত্তিক ফুটবলেও শ্রেষ্ঠত্ব জাহির করেছে। পোল্যান্ডে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। উজে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে।

দুই দলের কেউ গোল পায়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্পেনের গোলরক্ষক লাইয়া লোপেজ দুটি শট ঠেকিয়ে নায়ক হয়ে ওঠেন। বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে হারিয়ে লা রোহিতা নামে পরিচিত স্পেনের তরুণ দল দ্বিতীয়বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল। এর আগে তারা ২০২২ সালে কোস্টারিকায় শিরোপা পেয়েছিল কোরিয়ানরা।

টাইব্রেকারে লোপেজ প্রথমে চোয়ে ইয়ন-আর শট ঠেকান। শেষে ঠেকান পাক ইল-সিমের শট। এটি টানা দ্বিতীয় বিশ্ব শিরোপা স্পেনের। জুলাই মাসে স্পেনের পুরুষ জাতীয় দল ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ জিতেছিল।

মাঠে থাকা অনেক খেলোয়াড় ২০২৪ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালেও খেলেছিলেন। সেবার টাইব্রেকারে উত্তর কোরিয়া ৪-৩ ব্যবধানে জিতেছিল। এবার স্পেন সেই হারের শোধ নিল। লোপেজের দুই সেভ নারী ফুটবলে স্পেনের দীর্ঘদিনের আধিপত্য আরও পাকা করল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ