• আজ- বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জের দারিদ্র্য বিমোচনে ‘যাকাত’ শীর্ষক সেমিনার কালিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা সভা কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কালিগঞ্জে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা আশাশুনিতে শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার-১ আশাশুনিতে মৎস্য ঘের জবর দখল, থানায় অভিযোগ ১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁস, অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা চিফ প্রসিকিউটরের চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কালিগঞ্জে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কালিগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে উন্নয়ন আর্থ-সামাজিক প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কালিগঞ্জ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মোঃ বাশারসহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশে জানমাল রক্ষায় আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ