• আজ- বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

নলতায় ৬২ তম ওরছ শরীফ অনুষ্ঠিত হবে ২৬, ২৭ ও ২৮ মার্চ

রিপোর্টার: / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফি-সাধক, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, পীরে কামেল সুলতানুল আউলিয়া হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৬২ তম ৩ দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ আগামী ২৬, ২৭ ও ২৮ মার্চ খিস্টাব্দ অনুষ্ঠিত হবে।

ওরছ শরীফকে কেন্দ্র করে সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কাছাকাছি সময়ে অধিক জনসমাগম, মিটিং ও আনুষ্ঠানিকতা বন্ধ থাকার নিয়মানুযায়ী নির্ধারিত ফেব্রুয়ারির ৯, ১০ ও ১১ তারিখ পরিবর্তন করে মার্চ মাসে পীরে কামেল হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর বেছালের আরবি তারিখের সাথে মিল রেখে ওরছ শরীফের দিন নির্ধারণ করা হয়েছে।

উক্ত পরামর্শ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা শিক্ষক আলহাজ্ব আবুল ফজলের সঞ্চালনায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সদ্য নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রউফ, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্ব মোঃ আঃ রাজ্জাক, সচিব আবু মাসুদ, ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তা ইকবল মাসুদ, নলতা এ.এম.আর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল্লাহ, আহছানিয়া মিশনের কর্মকর্তাদের মধ্যে রফিকুল ইসলাম বাচ্চু, শিক্ষক মোঃ ইউনুস, নলতা জামে মসজিদের খতিব গোলাম কিবরিয়া, সাংবাদিক আবুল কালাম বিন আকবার, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমূখ।

পরামর্শ সভায় আলোচলা পেশ করেন, নলতা আহছানিয়া মিশন দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রমিজ উদ্দীন, হাফেজ হাবিবুর রহমান, আহছানিয়া মিশনের কর্মকর্তা আলহাজ্ব মালেকুজ্জামান ও ডাঃ নজরুল ইসলাম সহ পীর সাহেবের আওলাদ সহ উপস্থিতি ছিলেন দেশের বিভিন্ন জেলার আহছানিয়া মিশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, এলাকার আমন্ত্রিত দানবীররা।

সভায় বক্তাগণ- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দিন দিন লোক সমাগম বেশি হওয়ায় এবং অনুষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাওয়ায় সকল আহ্ছানিয়া শাখা মিশন সহ শুভাকাঙ্ক্ষীদের যার যার অবস্থান থেকে বেশি বেশি সহযোগিতার আহ্বান এবং ওরছ শরীফ চলাকানীন অবস্থানরত মেহমানদের আবাসন তথা খাবারের মান উন্নয়ন সহ নানা পরিকল্পনার কথা জানান বক্তারা। শেষে জামাতের সাথে যোহর নামাজ ও দুপুরের মধ্যাহ্নভোজ সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ