• আজ- রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: ‎সাতক্ষীরার তালায় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় তালা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব হলরুমে এই আলোচনা সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, শালিখা কলেজের অধ্যাপক হাফেজ আজিজুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক জোয়াদ্দার সাবেক সাধারণ সম্পাদক গাজী সুলতান আহম্মেদ।

‎বক্তারা প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, সমাজের দর্পণ হিসেবে কাজ করতে গিয়ে তারা যে সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সাংবাদিকরা শুধু সংবাদকর্মী নন, বরং সমাজের মুখপাত্র হিসেবে যে অবদান রেখে গেছেন তা অনস্বীকার্য। প্রয়াত সাংবাদিকবৃন্দ হলেন এডভোকেট হাসান আওরঙ্গী, আ ক ম মহিউদ্দিন, এসএম নুর আলী, এ কে এম আব্দুস সাত্তার, মোঃ আব্দুস সাত্তার, এস এম ফজলুল হক মনি, আব্দুল মাজেদ, আব্দুল আলিম, সৈয়দ ঈসা, প্রভাষক নজরুল ইসলাম , ফকির নজরুল ইসলাম, আব্দুল জব্বার, হাবিবুর রহমান শিমু ও উপদেষ্টা অধ্যাপক যোগেশ চন্দ্র বিশ্বাস।

‎আলোচনা সভা শেষে মরহুম সাংবাদিকদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান।এসময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, খলিলুর রহমান লিথু, সহ-সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন, নির্বাহী সদস্য কেএম শাহিনুর রহমান, এস এম নাহিদ হাসান, আজিজুর রহমান, জয়দেব চক্রবর্তী, ইমরান হোসেন, শেখ বিল্লাল হোসেন, সৈয়দ মারুফ হোসেন, কামাল হোসেন, কাজি হিল্লোল, তাপস সরকার, সুমন রায় গণেষ, রফিকুল ইসলাম নয়ন সহ সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ