• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

নিজের অপকর্ম ঢাকতে স্বর্ণ ব্যবসায়ী শাহিনের সংবাদ সম্মেলন

রিপোর্টার: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: খুলনা ও যশোর অঞ্চলে স্বর্ণ পাচার সংশ্লিষ্ট নানা অভিযোগে আলোচিত সোনাব্যবসায়ী মীর শাহিন সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সেখানে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ দাবি করলেও স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন চিত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মীর শাহিন পাটকেলঘাটার সাইকেল মিস্ত্রি জামাল উদ্দীনের ছেলে। স্বল্প সময়ের মধ্যে তিনি ‘তুবা পাইপ’ নামে একটি প্রতিষ্ঠানের মালিকানা গড়ে তোলেন। পাশাপাশি ‘মুসলিম জুয়েলার্স’ নামে একটি স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে তার।

অভিযোগ রয়েছে, কয়েক বছর আগে যশোরে স্বর্ণসহ আটক হন শাহিন। পরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি ছাড়া পান। এর প্রায় এক বছর পর খুলনাতেও আবার স্বর্ণসহ ধরা পড়ার ঘটনা ঘটে। সেখান থেকেও একইভাবে অর্থ লেনদেনের মাধ্যমে তিনি মুক্তি পান বলে দাবি স্থানীয়দের।

তবে সংবাদ সম্মেলনে মীর শাহিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ব্যবসা বৈধ। আমাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে।” তিনি দাবি করেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং এর পেছনে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের হাত রয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন।

স্থানীয়দের প্রশ্ন, একাধিকবার স্বর্ণসহ আটকের অভিযোগ থাকার পরও কীভাবে শাহিন প্রতিবারই ছাড়া পান—এ নিয়ে তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ