• আজ- রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন ট্রাম্পের নৈশভোজে হামলা: হামলাকারী আটক চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন কে এই হিশাম আবুঘরবেহ সাতক্ষীরা প্রাণসায়ের ময়লা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও অবৈধ স্থাপনা দেখতে চায়না- জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার আশাশুনিতে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা আশাশুনি উপজেলা প্রেসক্লাব সদস্যদের সুন্দরবন ভ্রমণ কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৬শ’ ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক-২

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রিপোর্টার: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা আনুমানিক ১১টার দিকে সাতক্ষীরা শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইজুল ইসলাম উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের রফিকুল ইসলাম (খোকন ) এর ছোট ছেলে। তিনি কর্মসূত্রে সাতক্ষীরা শহরের একটি হোটেলে চাকরি করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে তিনি গুরুতর ভাবে আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলা ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের বড় ভাই তাসকিমকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। পরে তাসকিম বিষয়টি যাচাই করতে হাসপাতালে ও তার ভাইয়ের কর্মস্থলে যোগাযোগ করেন এবং ঘটনা সত্যতা জানতে পারেন।

পরবর্তীতে তাসকিম ও তার বাবা রফিকুল ইসলাম (খোকন ) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান মরদেহ গ্রহণের জন্য।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ