• আজ- বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার পোড়া আ.লীগ কার্যালয়ে শেখ মুজিব-হাসিনার ব্যানার খুলনায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ আশাশুনি প্রতাপনগরে জিম্মী করে ফসলি জমিতে জোর করে লবন পানি তোলার অভিযোগ আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আগুন, ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কালের গর্ভে হারানোর পথে ৫০০ বছরের ঐতিহ্য: অযত্নে ধ্বংসের মুখে কালিগঞ্জের ড্যামরাইল নবরত্ন মন্দির আশাশুনির গোবিন্দপুরে দুঃস্থ ও অসহায় পরিবারেরমাঝে ইফতার সামগ্রী বিতরণ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন আশাশুনির বুধহাটা এবিসি কেজি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

রিপোর্টার: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। এছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে আলাদা গেজেট প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। গেজেট দেখতে ক্লিক করুন এখানেএখানে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ