• আজ- বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার পোড়া আ.লীগ কার্যালয়ে শেখ মুজিব-হাসিনার ব্যানার খুলনায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ আশাশুনি প্রতাপনগরে জিম্মী করে ফসলি জমিতে জোর করে লবন পানি তোলার অভিযোগ আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আগুন, ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কালের গর্ভে হারানোর পথে ৫০০ বছরের ঐতিহ্য: অযত্নে ধ্বংসের মুখে কালিগঞ্জের ড্যামরাইল নবরত্ন মন্দির আশাশুনির গোবিন্দপুরে দুঃস্থ ও অসহায় পরিবারেরমাঝে ইফতার সামগ্রী বিতরণ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন আশাশুনির বুধহাটা এবিসি কেজি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মন্ত্রিপরিষদের শপথে যোগ দিতে ঢাকায় ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও ঢাকায় এসেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় আসেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম।

এ ছাড়াও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান যোগ দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা ও তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ