• আজ- রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরের গাবুরায় নদীর পানিতে নামিয়ে খাদ্য বিতরণ, স্থানীয়দের ক্ষোভ দেবহাটায় আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউপের ইন্তেকাল কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় সাতক্ষীরায় মানববন্ধন: টিআরএম এর দাবি দেবহাটায় ডেঙ্গু বিষয়ক সচেতনতা র‍্যালী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় সচেতনতামূলক র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা ওরা ঈদের সময় সাংবাদিক সাজে, বহিরাগত সাংবাদিকদের পরিচয়ে আশাশুনির অফিসপাড়ায় চাঁদাবাজি কালিগঞ্জে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান আশাশুনিতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরা জেলা স্কাউটস ভবনের ৩য় তলার পিলার ঢালাইয়ের উদ্বোধন

মাত্র পাঁচ বছরেই রেসিং লাইসেন্স, বিশ্বকে চমকে দিল চীনের এই শিশু

রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: চীনের এক ক্ষুদে রেসিং প্রতিভা বিশ্বজুড়ে দৃষ্টি কেড়েছে। মাত্র পাঁচ বছর বয়সে রেসিং লাইসেন্স পাওয়ায় তাকে দেশের সবচেয়ে কম বয়সি লাইসেন্সপ্রাপ্ত রেসিং চালক হিসেবে ধরা হচ্ছে। এই প্রতিভাবান শিশুর নাম শাও জিয়ান।

খুব অল্প বয়স থেকেই মোটরস্পোর্টসের প্রতি তার আগ্রহ তৈরি হয়। প্রায় এক বছর বয়সে সে রেসিং সিমুলেটর গেম খেলতে শুরু করে, যা তার মধ্যে গাড়ি চালানো ও রেসিংয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে।

এরপর মাত্র দুই বছর আট মাস বয়সে সে গো-কার্ট চালানো শুরু করে। চার বছর বয়সেই বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করে সে।

তার দক্ষতা আরও স্পষ্ট হয়ে ওঠে একটি আন্তর্জাতিক রেসিং সিমুলেটর প্রতিযোগিতায়। সেখানে ১০ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে সে ২৭তম স্থান অর্জন করে।

অল্প বয়সেই অসাধারণ এই সাফল্যের কারণে অনেক গণমাধ্যম শাও জিয়ানকে চীনের সবচেয়ে কম বয়সি পেশাদার রেসিং চালক হিসেবে উল্লেখ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ