• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

মাদরাসাতুল আল ফুরক্বানের বার্ষিক সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড

রিপোর্টার: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয় শিক্ষার প্রসার ও হিফযুল কুরআনের শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে মাদরাসাতুল আল ফুরক্বানের বার্ষিক প্রীতি সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজনটি সম্পন্ন হয়।

মাদরাসার সভাপতি মোঃ মোশাররফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, কলারোয়া সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুর রহমান।

সম্মেলনটি শিক্ষামূলক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ছিল। শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে ইসলামি সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন।

হিফযুল কুরআনের ১২ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয় এবং তাদের অভিভাবকদের মাঝে জায়নামাজ ও টুপি দেওয়া হয়।

সার্বিক ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন মাদরাসাতুল আল-ফুরক্বানের অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহামুদুল হাসান।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ