• আজ- শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ
খুলনা বিভাগের স্বর্ণ চোরাচালান চক্রের শীর্ষে সুদখোর গোল্ড টুটুলের সাতক্ষীরায় প্রভাব বিস্তারের অভিযোগ এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস গেইল-কোহলিকে ছাড়িয়ে পিএসএলে বাবরের ইতিহাস ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহুর সম্মতি ইসরাইলের তীব্র প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই সাতক্ষীরার চারটি আসনেই বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছে- মতবিনিময় সভায় নেতা-কর্মীদের অভিযোগ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিশুকে অমানুষিক নির্যাতন

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

রিপোর্টার: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি ছোট বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা।

মারানা শহরের মেয়রের বরাতে এপি জানিয়েছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়।

শহরের মুখপাত্র ভিক হ্যাথাওয়ে বলেন, বিমানে দুইজন আরোহী ছিলেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

মারানা পুলিশ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি এবং অন্য কোনো বিমান এতে জড়িত ছিল না।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা পাইপার পিএ-৩২ মডেলের বিমান দুর্ঘটনাটি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ