• আজ- মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণার মনোনয়ন দাবি সাতক্ষীরার আলমগীর দেখা করলেন তারেক রহমানের সঙ্গে: তার অসুস্থ মেয়ের চিকিৎসার আশ্বাস ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শ্যামনগরে জামায়াত কর্মীর তরমুজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে বিএনপির নির্বাচনী-পরবর্তী আলোচনা সভা আশাশুনিতে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার-২ নির্বাচন-পরবর্তী সহিংসতা: সাতক্ষীরার কালীগঞ্জে আটজনসহ চার জেলায় আহত ১৩ দশমিনায় ১৮ মাস পর আওয়ামী লীগ কার্যালয় পুনরায় চালু

শ্যামনগরে জামায়াত কর্মীর তরমুজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিনিধি: ​সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে এক কৃষকের আড়াই বিঘা জমির তরমুজখেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী মাওলানা আমিন আলীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে রাতের আঁধারে তাঁর ক্ষেতের কয়েক হাজার তরমুজ চারা উপড়ে ফেলা হয়েছে।

​আমিন আলী শ্যামনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের রোকন। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্বরত।

​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়াখালী গ্রামের আমিন আলী নিজের সংসারের খরচ মেটাতে এ বছর আড়াই বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলেন। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে একদল দুর্বৃত্ত তাঁর ক্ষেতে ঢুকে সব চারাগাছ উপড়ে ফেলে রেখে যায়। সোমবার সকালে ক্ষেতে গিয়ে তিনি এই ধ্বংসযজ্ঞ দেখতে পান।

​মাওলানা আমিন আলী বলেন, “সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আমি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী নজরুল ইসলামের পক্ষে সক্রিয় ছিলাম। আমার ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই প্রতিপক্ষরা আমার ফসলের ওপর এই হামলা চালিয়েছে। আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে গেল।”

​শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​এ ঘটনায় এলাকায় সাধারণ কৃষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, ফসলের সঙ্গে এমন শত্রুতা কোনোভাবেই কাম্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ