• আজ- বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামী আটক সিএনএনের বিশ্লেষণ: একে একে মিত্রদের ধ্বংস হতে দেখেও নীরব কেন চীন সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অগ্নিকাণ্ড: ৫ লক্ষাধিক টাকার ক্ষতি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা কালিগঞ্জে প্রকল্পের টাকা ইউএনও ও প্রকৌশলী জাকিরের পকেটে? আশাশুনি-সাতক্ষীরা সড়কে পিকআপ ও পাওয়ার টিলারের সংঘর্ষে আহত-২ শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে তালায় মানববন্ধন অপহরণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবে অনাধিকার প্রবেশ করে সভাপতি সামিউল মনিরের ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বেলা ৩টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্ব ও প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদউল্লাহ বাচ্চু, কোষাধাক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর, নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক, মাসুদ পারভেজ, শেখ নাজমুল হোসেন, সেলিম শাহরিয়ার, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, হাফেজ আব্দুল গফুর, আলমগীর হোসেন, শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন ও শাহাদৎ হোসেন প্রমুখ।

এসময় বক্তাগন বলেন, সহকর্মী সামিউল মনিরের উপরে সংঘটিত হামলা পূর্বপরিকল্পিত এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত করা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য যে, গত সোমবার (২ মার্চ) শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে মনিরের ওপর হামলা চালানো হয়েছে। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শ্যামনগর থানায় ১৪ জনের নামে মামলা (নং-৪) দায়ের হয়েছে; ইতোমধ্যে ২জন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ