• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ হুঁশিয়ারি দুই ইরানি কর্মকর্তার: যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে তেহরান টাইমসের প্রতিবেদন: ‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান ট্রাম্পবিরোধী আন্দোলনে কাঁপছে যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

সাতক্ষীরার কলারোয়ার উফাপুরে মেছোবাঘ আটক, পরে অবমুক্ত

রিপোর্টার: / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের একটি বাড়ি থেকে মেছোবাঘ আটক করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ২টার দিকে গ্রামের আলমগীর হোসেন সরদারের বাড়িতে মেছোবাঘটি ফাঁদে আটকা পড়ে। পরে বন বিভাগের সহযোগিতায় মেছোবাঘটি পাশ্ববর্তী জঙ্গলে অবমুক্ত করা হয়।
বাড়ির মালিক আলমগীর হোসেন আমিন জানান, তাঁদের বাড়িসহ গ্রামের বিভিন্ন বাড়ি থেকে রাতে প্রায়ই হাঁস-মুরগি নিখোঁজ হচ্ছিল। তাঁরা ধারণা করেছিলেন, শিয়াল এসব নিয়ে যাচ্ছে। এ কারণে শনিবার রাতে মুরগির খোঁয়াড়ের পাশে একটি বড় ফাঁদ পেতে রাখা হয়। ভোররাতে শব্দ পেয়ে বাইরে বের হয়ে তাঁরা ফাঁদের ভেতরে একটি মেছোবাঘ দেখতে পান। পরে প্রতিবেশীদের খবর দিলে সবাই মিলে বাঘটিকে আটকে রাখেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গ্রামে হাঁস-মুরগী নিখোঁজ হলেও কোন প্রাণি তা নিয়ে যাচ্ছিল তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। মেছোবাঘটি আটকের পর এটি নিশ্চিত হওয়া যায়। এদিকে, এঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এতদিনে বাঘটি কোনো মানুষের ক্ষতি করেনি।
মেছোবাঘ আটকের খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ আলমগীর হোসেনের বাড়িতে ভিড় করেন।
স্থানীয় বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা ডা. আব্দুল মজিদ জানান, মেছোবাঘ আটকের খবর পেয়ে তিনি সেখানে যান। এরপর বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়।
কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম আবদুল্লাহ আল মানুন জানান, মেছোবাঘ বিপন্ন প্রাণি নয়। সে কারণে যে গ্রাম থেকে এটি ধরা পড়েছে তার আশেপাশে আরও মেছোবাঘ থাকতে পারে। তাই এটি ওই গ্রামের আশেপাশের কোন জঙ্গলে ছেড়ে দিলে তার স্বগোত্রীয় প্রাণিদের সাথে মিশে যেতে পারে।
কলারোয়া উপজেলা বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা মারুফ বিল্লাহ জানান, মেছোবাঘটি আটকের খবর শোনামাত্রই তিনি বনবিভাগের সহায়তাকারী মোহাম্মদ আলীকে ঘটনাস্থলে পাঠান। বনবিভাগের সহায়তাকারী মোহাম্মদ আলী স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সহায়তা নিয়ে মেছোবাঘটি উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে  অবমুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ