• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার কলারোয়া থেকে নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টার: / ২৯৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থেকে তানিয়া খাতুন (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার লোহাকুড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়। তিনি উপজেলার লোহাকুড়া গ্রামের সান্ডু মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া খাতুনের বাবার বাড়ি বরগুনা জেলায়। মোবাইল ফোনের মাধ্যমে দুই বছর আগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের সান্ডুর সাথে তানিয়ার বিয়ে হয়। রবিববার রাতে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস দেয়া তানিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করছেন পুলিশ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ