• আজ- রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লোকসানের শঙ্কা নিয়ে শেষ হলো দর্শনা চিনি কলের আঁখ মাড়াই মৌসুম সাতক্ষীরা-২ আসনে মটর গাড়ী প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী সমাবেশ ও মিছিল সাতক্ষীরা তথ্য অফিসের ট্রাকযোগে নির্বাচনী সংগীতানুষ্ঠান একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করে তুলেছে- সাতক্ষীরায় জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম গৃহকর্মী মোহনাকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কালিগঞ্জে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাসী কায়দায় জমি দখলের অভিযোগ চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সাংবাদিক পরিবারের মিলনমেলা শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি ও বিকাশ নাম্বার নিয়ে ভোট কেনার চেষ্টা করছে অনেকে- সাতক্ষীরা-১ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব কালিগঞ্জের নাজিমগঞ্জ-নূরনগর সড়কের দুই পাশে মরা শিশু গাছ, পথচারীদের জন্য মরণফাঁদ, ঝুঁকিতে জানমাল, দ্রুত অপসারণ দাবি

সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন পরিচলনা কমিটি গঠন

রিপোর্টার: / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষা ও সমাজ সংস্কারক, অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক পীরে কামেল হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর হাতে গড়া প্রতিষ্ঠান সাতক্ষীরার ‘নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন-এর কার্যকরী পরিষদ গঠন নিয়ে ২৬ ডিসেম্বর নলতা শরীফ শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ সাধারণ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আফতাবুজ্জামান এর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ইকবাল মাসুদের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আহছানিয়া মিশরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) পরিবারের সদস্য ও মিশরের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন।

এ সাধারণ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পূর্বের পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ২০২৬-২৭ (২ বছর মেয়াদে) সর্বসম্মতিক্রমে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সদ্য নব কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এ.এইচ.এম মাহফুজুল হক। সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নজরুল ইসলাম ও কোষাধক্ষ্য প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মোঃ ইউনুস নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ