
নিজস্ব প্রতিনিধি: ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র ইফতার মাহফিল। জেলার উর্দ্ধতন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সাতক্ষীরা সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র ইফতার মাহফিল।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে সাতক্ষীরা জেলা মৎস্য অফিসের কনফরেন্স রুমে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাহতুল্লাহ পলাশ ।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, সাতক্ষীরা আদালতের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পিপি এডভোকেট শেখ আলমগীর আশরাফ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরার আহবায়ক এডভোকেট আকবর আলী, সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এডভোকেট নুরুল আমিন, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র উপদেষ্টা এডভোকেট এবি এম সেলিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাতক্ষীরা শহর ছাত্রদলের আহবায়ক হাজি আইয়ুব, প্রভাষক আনারুল ইসলাম, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র সহ সভাপতি ডি এম কামরুল ইসলাম, সাংবাদিক এম ইদুজ্জামান ইদ্রিস, রাজনৈতিক নেতা ও প্রভাষক ইদ্রিস আলী, রসুলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আরশাফ হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান বাপ্পি, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম, সদস্য মীর আবু বক্কর, নাজমুল আলম মুন্না, সদস্য তুহিন হোসেন, সদস্য এস এম বিপ্লব হোসেন, শেখ কামরুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তারা বলেন, সমাজের অসঙ্গতি তুলে ধরা ও সরকারের গঠনমুলক সমালোচনায় গণমাধ্যমের অপরিসীম ভূমিকা রয়েছে। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা,র সাংবাদিকতায় গৌরবজ্জ্বল ভূমিকা রয়েছে। এধারা ইতিবাচকভাবে চলবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একরামুল কবীর।
ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইয়াসিন আরাফাত।