• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠানে ‘রাজাকার’ চরিত্র নিয়ে জামায়াত এমপির বাধার অভিযোগ সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সুন্দরবনে ডাকাতদের জিম্মায় থাকা ৬ জেলে উদ্ধার

রিপোর্টার: / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, ৭ মার্চ ৬ জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে ডাকাত নানা ভাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে নির্যাতন চালায়।

পরবর্তীতে মো. কবির নামের একজন ব্যক্তি তার ভাইকে জিম্মি রেখে মুক্তিপণ দাবি করার বিষয়টি কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে জানায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১৭ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ডাকাতদের কাছ থেকে ৬ জন জেলেকে উদ্ধার করা হয়। ডাকাতরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত জেলেরা হলেন: রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) খুলনা জেলার কয়রা থানা এবং রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।

উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ