• আজ- বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার পোড়া আ.লীগ কার্যালয়ে শেখ মুজিব-হাসিনার ব্যানার খুলনায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ আশাশুনি প্রতাপনগরে জিম্মী করে ফসলি জমিতে জোর করে লবন পানি তোলার অভিযোগ আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আগুন, ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কালের গর্ভে হারানোর পথে ৫০০ বছরের ঐতিহ্য: অযত্নে ধ্বংসের মুখে কালিগঞ্জের ড্যামরাইল নবরত্ন মন্দির আশাশুনির গোবিন্দপুরে দুঃস্থ ও অসহায় পরিবারেরমাঝে ইফতার সামগ্রী বিতরণ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন আশাশুনির বুধহাটা এবিসি কেজি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার মহিমান্বিত এ  মাস শুরুর ঘোষণা দিয়েছে। তারা বলেছে, চাঁদের দেখা মেলায় কাল বুধবার প্রথম রোজা হবে।

সৌদিভিত্তিক ‘হারামাইন’ নামে ওয়েবসাইট থেকে বলা হয়েছে, “সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু।”

তারা আরও বলেছে, “মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম, কিয়াম এবং ইবাদত কবুল করুক। এবং তিনি যেন আমাদের এই বরকতময় মাসের মূল্যবান মুহূর্তগুলোকে তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন। আমীন।”

সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতারও এখন পর্যন্ত চাঁদ দেখার ঘোষণা দিয়েছে।

তবে সৌদির প্রতিবেশী ওমানে আজ চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে প্রথম রোজা হবে আগামী বৃহস্পতিবার। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও চাঁদ দেখা যায়নি।

মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশেও প্রথম রোজা হবে বৃহস্পতিবার।

সূত্র: গালফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ