• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

কালিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

রিপোর্টার: / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মিনাজকাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন গাজী (৭০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি পাওখালী রিডা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার জুম্মাবাদ মিনাজকাটি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা নামাজে কালিগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও মরহুমের পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ