
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগরে নদীতে মাছ ধরতে যেয়েেএক জেলের বজ্রপাতে মৃত্যু হয়েছে। নিহতের নাম নুর ইসলাম (৪৫)। সে উপজেলার কদমতলা গ্রামের নামে ইন্তাজ আলীর ছেলে। শনিবার (২০ জুন) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীরা জানায়, নুর ইসলাম ওই সময় চুনকুড়ি নদীতে নৌকায় করে মাছ ধরছিল।
এসময় নৌকার উপর আকস্মি বজ্রপাত এসে পড়ে। নৌকায় ধোয়া উড়তে দেখে আশপাশের জেলেরা তাকে উদ্ধার করে ট্রলার যোগে হরিনগর বাজারে গ্রাম্য চিকিৎসক শিবপদ মন্ডলের নিকট নিয়ে আসেন।
চিকিৎসকের কাছে আনার আগে তার মৃত্যু হয়। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।