• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

লিবিয়া উপকূলে ভেসে এলো নারীসহ ১৫ অভিবাসীর লাশ

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে নারীসহ অন্তত ১৫ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নৌকাডুবির ঘটনায় সাগরে পড়ে তাদের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) নিরাপত্তা, নৌবাহিনী ও চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, উপকূলীয় এলাকা থেকে অন্তত ১০ জন জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন।

সূত্রগুলো জানায়, মিশরের সীমান্তবর্তী শহর তোব্রুকের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশগুলোর বেশ কয়েকটিতে পচন ধরেছে বলে জানিয়েছেন দুইজন নিরাপত্তা কর্মকর্তা। তারা সতর্ক করে বলেন, এলাকাটিতে আরও লাশ থাকতে পারে।

তোব্রুক রেড ক্রিসেন্টের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাদা সুরক্ষা পোশাক পরা স্বেচ্ছাসেবীরা উপকূলের পাথুরে এলাকা থেকে লাশ সংগ্রহ করে সাদা ব্যাগে রাখছেন।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির সরকারের পতনের পর থেকে লিবিয়ার উপকূল ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার জন্য অন্যতম প্রধান অভিবাসন রুটে পরিণত হয়েছে। সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে বহু মানুষ মরুভূমি ও বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। পাশাপাশি তেলনির্ভর লিবিয়ার অর্থনীতি কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি করায় দরিদ্র অভিবাসীরাও সেখানে আসেন।

অন্যদিকে পৃথক এক ঘটনায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা ‘ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার’ জানিয়েছে, উপকূলে নৌকাডুবির পর ১৩ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ