• আজ- বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জেলার ৪টি আসনে প্রার্থী ২০, কেন্দ্র ৬০৯, ঝুঁকিপূর্ণ ১৭৯, ভোটার ১৮,৩২,৫৮৯, নিরাপত্তায় ১৪ বিচারকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেবহাটায় দলীয় অফিসে পুলিশের গোপন মিটিং: এএসআই প্রত্যাহার! ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কালিগঞ্জে উৎসবের আমেজ, হাটবাজারে মানুষের ঢল দৈনিক অপরাধ বার্তাসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ: অবশেষে একজনের কার্ড বাতিল করলো সাতক্ষীরা জেলা প্রশাসন সাতক্ষীরায় নির্বাচনী আইন ভাঙলেই স্পটে ৭ বছর কারাদন্ড সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে সাতক্ষীরার কেন্দ্রেগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে বিএনপি এগিয়ে ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও গেজেটে নেই ছেলের নাম, কৃষকের কান্না থামছে না…

দেবহাটায় দলীয় অফিসে পুলিশের গোপন মিটিং: এএসআই প্রত্যাহার!

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের দায়িত্বে এসে বিএনপির সাধারণ সম্পাদকের অফিসে গোপন মিটিং করার  অপরাধে এক পুলিশের এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারী) সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে আসেন পুলিশের এএসআই আকিদুল ইসলাম।

পরে সেখানের স্থানীয় বিএনপি নেতাদের সাথে গোপন মিটিং এ যুক্ত হওয়ার বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া পুলিশের এএসআই আকিদুল ইসলাম সাতক্ষীরা কোর্টে দায়িত্বরত আছেন।

জানা গেছে, বুধবার ভোটগ্রহনের মালামাল নিয়ে শিমুলিয়া কেন্দ্রে যান এএসআই আকিদুল সহ অন্যান্যরা। ওইদিন বিকালে ধানের শীষের প্রার্থীকে বিশেষ সুবিধা ও অসৎ উদ্দেশ্য সফল করতে গাজীরহাট বাজারে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজুর অফিসে গোপন মিটিংএ অংশ নেন তিনি। দীর্ঘ সময় থাই গ্লাসের দরজা বন্ধ করে সেখানে গোপন পরামর্শ করতে দেখা যায় ওই পুলিশ সদস্যকে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে বিষয়টি তাৎক্ষনিক ভাবে অবহিত করেন স্থানীয়রা।

এবিষয়ে দেবহাটা থানার ওসি মো. জাকির হোসেন বলেন, সাতক্ষীরা কোর্টে দায়িত্বরত পুলিশের এএসআই আকিদুল ইসলাম নির্বাচনে দায়িত্ব থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনৈতিক অভিযোগ পাওয়া মাত্র তাকে প্রত্যহার করা হয়েছে। একই সাথে তার স্থানে অন্য একজনকে সংযুক্ত করা হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিলন সাহা বলেন, নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশের বিষয়টি আমাদের নজরে আসার পর তাকে নির্বাচনী সকল দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দেবহাটার নির্বাচনী পরিবেশ সন্তোষজনক রয়েছে। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শেষ করতে আমরা সর্বচ্চো চেষ্টা অব্যাহত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ