• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন, জেলা প্রশাসকের প্রেসব্রিফিং

রিপোর্টার: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড় মোড়ে এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার।
প্রেসব্রিফিংকালে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্ণেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসসহ অন্যান্যরা।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার প্রেসব্রিফিং-এ আরো জানান,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ থেকে প্রার্থীদের প্রচার-প্রাচারনা শেষ হয়েছে। আমাদের প্রস্তুতির অংশ হিসেবে চারটি সংসদীয় আসনে ৬০৯টি ভোট কেন্দ্র রয়েছে এসব ভোট কেন্দ্র গলোর ভোট কক্ষ সাজানো এবং ভোট কেন্দ্রর মধ্যে ৪০০ গজের মধ্যে যে চৌহর্দী নির্মান করা সেগুলো সম্পন্ন হয়েছে। এছাড়া ৬০৯ টি ভোট কেন্দ্রেই সিসি ক্যামেরা সংযুক্ত রয়েছে।
এছাড়াও, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত থাকে সেক্ষেত্রে আমাদের সকল বাহিনী তাদের যে টহল টিমসহ আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছে তারা ভোট কেন্দ্র গুলো টহল দিচ্ছেন। সেই সাথে যানবাহনে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটার ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন মোড়ে মোড়ে যানবাহনে তল্লাশি অব্যাহত রয়েছে।
এছাড়া সার্বিক পরিস্থির অংশ হিসেবে আগামীকাল ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী সেটিও যাতে নিরাপদের সাথে ভোট কেন্দ্রে পৌছাতে পারে এবং থাকতে পারে সে ব্যবস্থা গুলোও আমরা সম্পন্ন করেছি। সূতরাং আমরা মনে করি আগামী ১২ তারিখ যে নির্বাচনটি হবে ইনশাল্লাহ সেটা অত্যান্ত উৎসব মূখর পরিবেশে হবে এবং ভোটাররা সেখানে এসে তাদের ভোট দিয়ে চলে যেতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ