• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ
‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ হুঁশিয়ারি দুই ইরানি কর্মকর্তার: যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে তেহরান টাইমসের প্রতিবেদন: ‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান ট্রাম্পবিরোধী আন্দোলনে কাঁপছে যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নতুনরূপে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রকে সাজাতে ব্যবস্থা নিয়েছেন নির্বাহী অফিসার মিলন সাহা

রিপোর্টার: / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

দীপঙ্কর বিশ্বাস: পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে রূপ নিয়েছে সাতক্ষীরার দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র । পরিপূর্ণ বিনোদন কেন্দ্রের রূপ দিতে সব ধরনের ব্যবস্থা করেছে প্রশাসন। যোগাযোগ ব্যবস্থা, সুপেও পানি, পর্যাপ্ত বসার স্থান, বিশ্রাম কক্ষ, সেমিনার রুম, রান্নার স্থান, ইন্টারনেট ব্যবস্থা সহ বিভিন্ন সুবিধা রয়েছে এখানে।

তথ্য মতে, এক সময়ের উপজেলার শীবনগর এলাকায় নদী ভাঙ্গন রক্ষায় গড়ে তোলা বন এখন মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছে। পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ে বিশেষ ভূমিকা রাখছে। সেই সাথে এই বিনোদন কেন্দ্রকে ঘিরে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।


জেলার সদর হতে প্রায় ৩০ কিলোমিটার দুরে ইছামতি নদীর তীরে শিবনগর মৌজায় প্রায় ১৫০ একর জমি জুড়ে রয়েছে এ বিনোদন কেন্দ্রটি। এটি উপজেলার “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র” নামে পরিচিত। ইছামতি নদীর তীরে কৃত্রিমভাবে সৃষ্টি এ ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি এখন উপজেলায় মানুষকে গর্বিত করে। এই পর্যটন কেন্দ্রর সার্বিক উন্নয়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সহযোগীতা প্রদান করা হয়েছে। পর্যটন কেন্দ্রটিতে অধিকাংশ সময়ে জেলা, উপজেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, পারিবারিকভাবে বনভোজনের আয়োজন করা করা হয়। এই বনটিতে বহু প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে। সুন্দরবনের আদলে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা এনে রোপন করে ব্যাপক বনের সৃষ্টি করা হয়েছে। যার ফলে সহজে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায়।

এখানে সুন্দরবনের কেওড়া, বাইন, গোলপাতা, কাঁকড়া, নিম, সুন্দরী, হরকচাসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ উদ্ভিদ রয়েছে। বনের পাশে ১০একর জমির বুকে রয়েছে “অনামিকা লেক”। এই লেকে রয়েছে শান বাধানো পাঁকা ঘাট। বিনোদন প্রিয়াসীদের জন্য রয়েছে বসারস্থান। ঘোড়ার পিঠে ওঠা ও ইঞ্জিন চালিত বোডে চড়ার সুযোগ। শিশুদের আনন্দ দেওয়ার জন্য জীবন্ত ও কৃত্রিম বিভিন্ন প্রজাতির পশুপাখি রাখা হয়েছে।
সূত্রে জানা যায়, উপজেলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ম্যানগ্রোভ বনে যাওয়ার ২টি রাস্তার মধ্যে একটি পিচ ঢালা রাস্তা। অপরটি ডাবল হেয়ারিং বন রাস্তা রয়েছে। এছাড়া সমগ্র বনটির উপভোগের জন্য বনের ভিতর দিয়ে ট্রেইল ব্যবস্থা, বনের লেকে বোটের ব্যবস্থাসহ নানামূখি প্রস্তাবনা ও বাস্তাবায়ন কাজ সম্পন্ন হয়েছে। ঘুরতে এসে রাত্রি যাপন সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।

শীতের প্রথম থেকে শুরু হয় পিকনিক উৎসব। অনেকে এসে রান্নাবান্না করে ধুমধাম চড়–ই ভাতিও করেন অনেকে। কয়েক মাস ধরে চলতে থাকে উৎসবের আমেজ। বর্তমান স্থানটিতে প্রবেশ করতে হলে ২০টাকা মূল্যের ফি দিতে হয়। যার পুরো টাকা সরকারি রাজস্ব তহবিলে জমা হয় এবং কেন্দ্রটির উন্নয়নে ব্যবহার করা হয়। স্থানটি ইছামতির নদীর তীরে নিরিবিলি হওয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এখানে সময় কাটাতে আসেন। তাছাড়া সুন্দরবনের সৌন্দর্য এবং বাংলাদেশের পাড় থেকে ভারত সীমান্ত উপভোগ করা যায়।

বিনোদন কেন্দ্রটির ম্যানেজার সোহেল রানা জানান, সার্বিক নিরাপত্তা ও সুন্দর পরিবেশ যাতে বজায় থাকে সে জন্য সর্বদা তৎপর আছি। এখানে ছুটির দিনে অসংখ্য মানুষ বেড়াতে আসেন। জায়গাটি নদীর তীরে হওয়ায় এখান থেকে টাকি পৌরসভা ও ভারতের দেখা যায়। পর্যটকদের সুবিধায় পাকা রাস্তা, বিদ্যুৎ, নামাজের ঘর, বাথরুম, পানির লাইন সব কিছু ব্যবস্থা কার হয়েছে। পিকনিকের জন্য স্পট আছে। দুরদুরন্ত থেকে মানুষ পিকনিক করতে আসে এখানে।


সাবেক উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম তরিকুল ইসলামের উদ্যোগে বনটি গড়ে তোলা হয়। পরবর্তীতে সাবেক উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ বনটির সৌন্দর্য বৃদ্ধি ও ব্যাপক উন্নয়ন করেন এবং কেন্দ্রটির বানিজ্যিক ভাবে গড়ে তোলেন। এরপর পর্যয়ক্রমে বিভিন্ন নির্বাহী অফিসারগন এটির উন্নয়ন করছেন।

ইতিমধ্যে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার উদ্যোগে আরও নতুন করে সাজতে চলেছে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা জানান, সব বয়সী মানুষের উপযোগী বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য বিভিন্ন সংযোগ ঘটানো হয়েছে। এখানে আসলে সুন্দরবনে যাওয়ার অনেকটাই স্বাদ মেটানো যাবে। নির্মল বাতাসে মনোমুগ্ধকর এই বনটিতে আসা এবং উপভোগ করার জন্য উন্নয়ন কর্মকান্ড বর্তমানে চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ