• আজ- সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের সাতক্ষীরার শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কুপিয়ে জখম দেবহাটার মাঘরীতে নির্মাণাধীন বাড়ির মালামাল চুরি কালিগঞ্জে ইয়াবাসহ যুবক আটক সাংবাদিক জিন্নাহ’র ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, সদর ওসি প্রত্যাহারের দাবি কালিগঞ্জ থেকে সেনাবাহিনী প্রত্যাহার, জনমনে আতঙ্ক, আইন-শৃঙ্খলা বিঘ্ন’র আশঙ্কা চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ব বৃদ্ধি: কোন প্রতিকার নেই শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের সাতক্ষীরায় ভারতীয় নাগরিক ট্যাগ দিয়ে জমি দখল, সাংবাদিককে মারধর: মিথ্যা মামলা দিয়ে হয়রানি

সাতক্ষীরার শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কুপিয়ে জখম

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়ীয়া গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য দুইজনকে কুপিয়ে গুরুতর যখম করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, শিমুলবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র আ: রহমান বাবলু ও আ: রাশেদ সরদার এবং আ: রহমান বাবলুর পুত্র শাহরিয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের মাদক ব্যবসার কারনে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে মেম্বার, চেয়ারম্যান ও এমপির সুপারিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে ৪এপ্রিল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে শিমুলবাড়ীয়া ক্লাবের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ ছয়ফুল্লাহ সরদারের পুত্র জয়নাল সরদার ও শুকুর আলীর পুত্র হাবিবুর রহমানকসহ আরও কয়েকজনকে চায়নিজ কুড়াল, লোহার রড বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্য কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

বিষয়টি জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এ প্রতিনিধিকে জানান- শিমূলবাড়ীয়ার ঘটনায় এজাহার পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ