• আজ- বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে সাতক্ষীরায় চিকিৎসকের অবহেলায় ট্রমা সেন্টারে কিশোরের মৃত্যুর অভিযোগ সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার

রিপোর্টার: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে (৮৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, বুধবার ভোর রাতে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

তার স্ত্রী রাশিদা রহমান জানান, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন।

সুত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানের নামে সাতক্ষীরায় চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুটি মামলায় পুলিশ ফাইনাল রিপোর্ট দেয়।

ঢাকায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের নামে সাতক্ষীরাতে দুটি মামলা রয়েছে। আগামীকাল তাকে সাতক্ষীরা আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা- ১(তালা -কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি তালা উপজেলার বড়কাশিপুর গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ