• আজ- বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে সাতক্ষীরায় চিকিৎসকের অবহেলায় ট্রমা সেন্টারে কিশোরের মৃত্যুর অভিযোগ সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই ইরানের বিরুদ্ধে উপসাগরীয় ঐক্যের ডাক আমিরাতের বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, সবটাই জানি: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে মমতা

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় ঐক্যের ডাক আমিরাতের

রিপোর্টার: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত ও বাহরাইনের বিরুদ্ধে ইরানের আগ্রাসনের নিন্দা জানিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ঐক্যের এই ডাক দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গারগাশ বলেন, কোনো উপসাগরীয় দেশকে একা এ ধরনের হামলার মুখোমুখি হতে দেওয়া উচিত নয়।

তিনি বলেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের স্বার্থ অভিন্ন এবং ভবিষ্যৎও একসূত্রে গাঁথা। তাই একটি দেশের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনকে পুরো অঞ্চলের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখা উচিত।

গারগাশের এই মন্তব্য আসে ইরানের কথিত প্রতিশোধমূলক হামলার পর। আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলায় কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হন এবং সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ