
নিজস্ব প্রতিনিধি: ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় ১৩ বছর বয়সী তাহসিনের মৃত্যুর অভিযোগ উঠেছে সাতক্ষীরা ট্রমা সেন্টারের বিরুদ্ধে।
নিহতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার(২ জুন) দুপুরে নারকেল পাড়তে যেয়ে মারাত্মক আহত হন তাহসিন। তাকে দুপুর দেড়টার দিকে ভর্তি করেন সাতক্ষীরা ট্রমা সেন্টারে। তবে সেখানে দায়িত্বরত কোন ডাক্তার-নার্সরা তখন ছিলেন না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সার্জারী বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সরকার এসে দেখেন এবং কিছু বিষয়ে পরীক্ষা করতে বলেন। তারা পরীক্ষাও করেন।
তবে ওই পরীক্ষার রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষ দেন রাত ৯ টার দিকে। এরপর ডাক্তার এসে বলেন লান্স ফেটে গেছে এখানে চিকিৎসা সম্ভব না। এরপরপরই মারা গেছেন তাহসিন।
তারা অভিযোগ করে আরো বলেন, তাহসিনের শ্বাসকষ্ট হচ্ছিল তবে তাকে কোন অক্সিজেন দেওয়া হয়নি বা হাসপাতালে দায়িত্বরত কাউকে খুঁজে পাওয়া যায়নি।
এমনকি তাহসিনের আইসিইউ সাপোর্টের দরকার ছিল কিন্তু সাতক্ষীরা ট্রমা সেন্টারে কোন আইসিইউ এর ব্যবস্থা নেই। পরিবারের সদস্যরা তাহসিনকে অন্য কোথাও নিয়ে যেতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে অন্য কোথাও নিয়ে যেতে দেননি। বরং চিকিৎসার খরচ হিসেবে প্রায় ৩০ হাজার টাকা নিয়েছে।
তাহসিন সাতক্ষীরা সদরের বাঁশদহা গ্রামের মান্নানের ছেলে। এ ব্যাপারে জানার জন্য সাতক্ষীরা ট্রমা সেন্টারের মালিক ডা. হাফিজ উল্লাহ’র কাছে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে সাতক্ষীরা ট্রমা সেন্টারের ম্যানেজার জনি প্রথমে বলেন, কেউ মারা যায়নি। তবে পরে মারা যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘তাহসিনের কোন চিকিৎসার অবহেলা করা হয়নি৷