• আজ- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে সাংবাদিকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ যশোরের বাড়িতে ফিরল শীর্ষ সন্ত্রাসী টিটনের লাশ, রাতেই দাফন অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সাতক্ষীরা-৩ আসনের এমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইরানের ফুটবল প্রধানকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা ১৩ ম্যাচ নিষিদ্ধ হলেন প্রতিপক্ষকে ঘুষি মারা সেই আর্জেন্টাইন গোলরক্ষক ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র ইরানি নৌবাহিনী কমান্ডার: এমন অস্ত্র বের করা হবে, যা দেখে শত্রু পক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরাইলি সেনাপ্রধান

১৩ ম্যাচ নিষিদ্ধ হলেন প্রতিপক্ষকে ঘুষি মারা সেই আর্জেন্টাইন গোলরক্ষক

রিপোর্টার: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক: স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে রিয়াল জারাগোজা ও হুয়েস্কার মধ্যে অনুষ্ঠিত আরাগোনেস ডার্বিতে শেষ মুহূর্তে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। উত্তেজনার চরম পর্যায়ে মেজাজ হারিয়ে জারাগোজার গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা প্রতিপক্ষের ডিফেন্ডার জর্জ পুলিদোকে ঘুষি মারেন।

ইনজুরি টাইমের শেষ দিকে পুলিদো কিছু বলার জন্য এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে আন্দ্রাদা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বহিষ্কার করেন। তবে এরপরও রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি আবার পুলিদোর দিকে গিয়ে তার মুখে সজোরে ঘুষি মারেন।

এই ঘটনার পর দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে মাঠেই হাতাহাতি শুরু হয়, যার উত্তেজনা গ্যালারিতেও ছড়িয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আরও কয়েকজন খেলোয়াড়ও লাল কার্ড দেখেন।

শেষ পর্যন্ত সেই ম্যাচে হুয়েস্কা ১–০ গোলে জয় পায়। তবে মাঠের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সবচেয়ে বেশি শাস্তির মুখে পড়েছেন আন্দ্রাদা—লাল কার্ডের জন্য এক ম্যাচ এবং সহিংস আচরণের জন্য আরও ১২ ম্যাচসহ মোট ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। একই সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে তাকে ও তার ক্লাবকে।

যদিও পরে আন্দ্রাদা নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে জানান, তিনি উত্তেজনার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং এই কাজের জন্য তিনি লজ্জিত। পুলিদোর কাছেও পরবর্তীতে তিনি ক্ষমা চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ