• আজ- মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে গরীব কৃষকের কাছ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন তালায় শিক্ষক পরেশের সুদের ফাঁদে সর্বশান্ত একাধিক পরিবার, পালিয়ে বেড়াচ্ছে গৃহবধু দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ, ফেসবুকে ভাইরাল যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার বিশ্বকাপ ঘিরে নতুন পরিকল্পনা করছে নিউইয়র্ক বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞার নিয়মে পরিবর্তন আনছে ফিফা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে হরমুজ পার হলো রুশ প্রমোদতরী ‘নর্ড’ বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

বিশ্বকাপ ঘিরে নতুন পরিকল্পনা করছে নিউইয়র্ক

রিপোর্টার: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক: আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বড় ধরনের প্রস্তুতি ও নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চমূল্যের টিকিট ও যাতায়াত খরচের কারণে সাধারণ দর্শকদের চাপ কমাতে শহর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন স্থানে বিনামূল্যে ফ্যান জোন ও বড় পর্দায় ম্যাচ দেখানোর ব্যবস্থা করার।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল এই পরিকল্পনার ঘোষণা দেন। তাদের মতে, বিশ্বকাপ যেন সবাই উপভোগ করতে পারে, তার জন্য অতিরিক্ত খরচের বোঝা কমানো জরুরি।

এই আয়োজনের অংশ হিসেবে শহরের পাঁচটি আলাদা আলাদা ভেন্যুতে বড় পর্দায় ম্যাচ দেখানো হবে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করা হবে। ম্যানহাটানের রকফেলার সেন্টার, কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, ব্রুকলিন ব্রিজ পার্ক, ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়ামের আশপাশের এলাকা এবং স্টেটেন আইল্যান্ডের একটি বেসবল স্টেডিয়ামকে কেন্দ্র করে এসব ফ্যান ইভেন্ট হবে।

এছাড়া নিউ জার্সির হ্যারিসনে অবস্থিত স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে আলাদা একটি ফ্যান ইভেন্ট থাকবে, যেখানে প্রবেশমূল্য ১০ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তবে সেখানে যাতায়াতও ব্যয়বহুল হওয়ায় অনেক দর্শকের জন্য তা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

এই কারণে নিউইয়র্ক সিটির এই উদ্যোগকে সাধারণ দর্শকদের জন্য স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই ধরনের ফ্যান জোন আয়োজন যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও করার পরিকল্পনা রয়েছে, যাতে বিশ্বকাপের উন্মাদনা শুধু স্টেডিয়ামে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের কাছেও পৌঁছে যায়।

সূত্রঃ ইএসপিএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ