• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ

রিপোর্টার: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এসব আম উদ্ধার করা হয়।

 

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ২টার দিকে অভিযান চালানো হয়। এ সময় কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ৯ হাজার কেজি।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরিপক্ব অবস্থায় এসব আম কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে পাকানো হয়েছিল। ইউএনও অর্ণব দত্ত বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দ করা আমগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন বুধবার দুপুরে পৌরসভার বিনেরপোতা এলাকার ময়লার ভাগাড়ে নিয়ে সেগুলো সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়েছে।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। একই সঙ্গে ক্ষতিকর উপায়ে খাদ্য প্রক্রিয়াজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ