• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

কালিগঞ্জের চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন গোলাম মোস্তফা

রিপোর্টার: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক মুখ্য কর্মকর্তা গোলাম মোস্তফা।

তিনি ১৯৬৩ সালের ১লা নভেম্বর আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের উত্তর গোদারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম বিভাগ এসএসসি পাস করেন, ১৯৮১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে ১৯৮৪ সালে বিএসসি পাস করেন।

গোলাম মোস্তফা লেখাপড়া শেষ করে ১৯৮৪ সালের ১৫ মে বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরিতে যোগদান করেন এবং দীর্ঘ দিন সুনামের সাথে চাকরি সম্পন্ন করে ব্যাংকের মুখ্য কর্মকর্তা হিসেবে ২০২২ সালে ৩০ অক্টোবর সখিপুর শাখার ব্যাবস্থাপক হিসাবে অবসর গ্রহণ করেন।

অত্যন্ত সদালাপি মিষ্টিভাষী ও অমায়িক ব্যবহারের অধিকারী গোলাম মোস্তফা চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন, তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

অ্যাডহক কমিটির অন্যরা হলেন কমিটির কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, কমিটির অভিভাবক প্রতিনিধি মোফাজ্জেল করিম-শিক্ষক প্রতিনিধি রোকসানা পারভীন।

 

গোলাম মোস্তফা বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্বরত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ