• আজ- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে সাংবাদিকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ যশোরের বাড়িতে ফিরল শীর্ষ সন্ত্রাসী টিটনের লাশ, রাতেই দাফন অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সাতক্ষীরা-৩ আসনের এমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইরানের ফুটবল প্রধানকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা ১৩ ম্যাচ নিষিদ্ধ হলেন প্রতিপক্ষকে ঘুষি মারা সেই আর্জেন্টাইন গোলরক্ষক ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র ইরানি নৌবাহিনী কমান্ডার: এমন অস্ত্র বের করা হবে, যা দেখে শত্রু পক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরাইলি সেনাপ্রধান

ইরানের ফুটবল প্রধানকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা

রিপোর্টার: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ফিফা কংগ্রেসে অংশ নিতে কানাডার ভ্যাঙ্কুভারে যাওয়ার কথা থাকলেও ইরানের ফুটবল প্রধান মেহেদি তাজকে দেশে প্রবেশ করতে দেয়নি কানাডা। ইরানের সংবাদমাধ্যম তাসনিম ও ইউএসএ টুডে এ তথ্য প্রকাশ করেছে।

তথ্য অনুযায়ী, ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে ‘অসদাচরণের’ অভিযোগে তাকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়। তার সঙ্গে ফেডারেশনের আরও দুই কর্মকর্তা—হেদায়াত মমবেইনি ও হামিদ মোমেনিও ছিলেন।

প্রতিবেদন বলছে, ভিসা ও অস্থায়ী রেসিডেন্ট পারমিট থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এর প্রধান কারণ হিসেবে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের সঙ্গে তার পূর্ববর্তী সংশ্লিষ্টতা দেখানো হয়েছে।

জানা যায়, অতীতে তিনি আইআরজিসির একজন কমান্ডার ছিলেন। কানাডা সংস্থাটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে, তাই তাদের অবস্থান অনুযায়ী আইআরজিসি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ।

শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাকে ফেরত পাঠানো হয়। যদিও কানাডার অভিবাসন কর্তৃপক্ষ নির্দিষ্ট ঘটনায় মন্তব্য না করলেও জানিয়েছে, আইআরজিসি সম্পর্কিত ব্যক্তিদের প্রবেশের বিষয়ে তাদের অবস্থান কঠোর এবং তারা দেশের নিরাপত্তা নীতি বজায় রাখতে এমন পদক্ষেপ অব্যাহত রাখবে।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ