• আজ- শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসাসেবা আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার রক্ষা বাঁধের কাজে অনিয়ম, কাজ সাময়িক বন্ধ সাতক্ষীরায় কুপিয়ে হত্যা: পুকুরে ফেলে রাখা হয় মরদেহ কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্য সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা ভূমি উন্নয়ন কর আদায়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা বিশ্বকাপের তারকা, তারকার বিশ্বকাপ: ‘বার্সেলোনার’ রাফিনিয়ার এবার ‘ব্রাজিলের’ হওয়ার পালা ৪০০ পেরিয়ে বাংলাদেশ অলআউট

৪০০ পেরিয়ে বাংলাদেশ অলআউট

রিপোর্টার: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশন শেষে ৭ উইকেট হারিয়ে ৩৮০ রানে পৌঁছেছিল বাংলাদেশ। এরপর আর বেশি লম্বা হলো না টাইগারদের ইনিংস। দলীয় ৪১৩ রানেই সবকটি উইকেট হারালেন স্বাগতিকরা।

দিনের শুরুটা মুশফিকুর রহিমের জন্য আজ ছিল বিশেষ। কারণ ৩৯তম জন্মদিন পালন করছেন তিনি। দিনের খেলা শুরুর আগে দলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। তারপর মাঠে নেমে ৪৮ রান থেকে এগিয়ে গিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নেন।

 

মুশফিক ও লিটন দাস পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি গড়েন। কিন্তু ৯৭তম ওভারে আব্বাসের বাউন্সারে ক্যাচ দিয়ে ৩৩ রানে ফেরেন লিটন।

 

এরপর সাতে নামা মিরাজ মাত্র ১২ বলে ১০ রান করে আব্বাসের বলে আউট হন। ৬৯ রানে থাকা মুশফিকের কাছে সেঞ্চুরির জন্য ভালো সঙ্গী দরকার ছিল। কিন্তু তাইজুল ইসলামও টিকতে পারেননি। আব্বাসের বাউন্সারে পুল করতে গিয়ে ২৩ বলে ১৭ রানে রিজওয়ানকে ক্যাচ দেন তিনি। এটি আব্বাসের চতুর্থ উইকেট।

এরপরই ব্যক্তিগত ৭১ রানেই থামে মুশফিকের ইনিংস, শাহিন আফ্রিদির ওভারে বোল্ড হন তিনি। সেঞ্চুরির আক্ষেপ নিয়েই সাজঘরের পথ ধরেই এই অভিজ্ঞ টাইগার ব্যাটার।

 

রানের খাতা খোলার আগেই মোহাম্মদ আব্বাসের ওভারে কাটা পড়েন এবাদত হোসেন, আব্বাসও দেখা পান ফাইফারের। শেষে তাসকিন আহমেদের ১৯ বলে ২৮ রানের ক্যামিও ইনিংসে ভর করেই চারশর ঘরে পৌঁছায় বাংলাদেশ।

 

এর আগে প্রথম দিনে বাংলাদেশের ভিত গড়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ১০১ ও মুমিনুল ৯১ রান করেন। তৃতীয় উইকেটে তাঁরা মিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি। প্রথম দিন শেষে বাংলাদেশ ছিল ৪ উইকেটে ৩০১।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশঃ ৪১৩ (১১৭.১ ওভার); শান্ত ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১; আব্বাস ৫-৯২, শাহিন ৩-১১৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ