• আজ- শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা

সেঞ্চুরির হ্যাটট্রিক করে ফিরলেন শান্ত

রিপোর্টার: / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: উইকেটে বেশ জমে গিয়েছিল নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের জুটি। ঠিক তখনই ভাঙল ১৭০ রানের জুটিটা। তবে তার আগে শান্ত করে ফেলেছেন নিজের ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। করেছেন অন্যরকম এক হ্যাটট্রিকও!

আগের দুই সিরিজে যথাক্রমে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। তার মধ্যে গল টেস্টে টানা দুই ইনিংসেই তিন অঙ্ক ছুঁয়েছিলেন শান্ত। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এবার পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললেন তিনি।

আজ যখন উইকেটে এলেন, পাক পেসাররা রীতিমতো ত্রাস ছড়াচ্ছিলেন। তিনি এসেই প্রতি-আক্রমণে ভেঙেদেন পাক পেসারদের কৌশল। সেঞ্চুরিটাও পেয়ে গেছেন অনেকটা ওয়ানডে মেজাজে খেলেই। ১২৯ বলেই সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন।

পাকিস্তানের বিপক্ষে এর আগে ৫ টেস্ট খেলেছেন শান্ত। তবে সেঞ্চুরির দেখা আর পাননি, এবারই প্রথম।

সেঞ্চুরি ছোঁয়ার ঠিক পরের বলেই তাকে বিদায় নিতে হয়। মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে সেঞ্চুরি করার ঠিক পরেই তার হঠাৎ লাফিয়ে ওঠা বলটা প্যাডে লাগে শান্তর। আম্পায়ার সাড়া দেননি, রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। বাংলাদেশ তাদের তৃতীয় উইকেট খোয়ায় ২০১ রানে।

তার বিদায়ের পর মুশফিকুর রহিম এসেছেন ক্রিজে। তবে মোহাম্মদ আব্বাসের সে ওভার শেষ হতেই চা বিরতির ঘোষণা দেন আম্পায়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ