• আজ- শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জের নলতায় ঘোষ ডেয়ারির কারখানায় হামলা ভাঙচুর ও দখলের অভিযোগ সাতক্ষীরা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসাসেবা আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার রক্ষা বাঁধের কাজে অনিয়ম, কাজ সাময়িক বন্ধ সাতক্ষীরায় কুপিয়ে হত্যা: পুকুরে ফেলে রাখা হয় মরদেহ কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্য সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা ভূমি উন্নয়ন কর আদায়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা বিশ্বকাপের তারকা, তারকার বিশ্বকাপ: ‘বার্সেলোনার’ রাফিনিয়ার এবার ‘ব্রাজিলের’ হওয়ার পালা

সাতক্ষীরা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসাসেবা

রিপোর্টার: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর হাসপাতালের ৫ শয্যা বিশিষ্ট ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি রোগী নিয়ে চলছে চিকিৎসাসেবা। বর্তমানে ওয়ার্ডটিতে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৪৫ জন রোগী সেবা নিচ্ছেন বলে জানা গেছে। এতে রোগীদের চরম ভোগান্তির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত ডায়রিয়া ওয়ার্ডটির চারপাশে ময়লা-আবর্জনার স্তুপ জমে রয়েছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। বিশেষ করে একই স্থানে বয়স্ক ও শিশু ডায়রিয়া রোগীদের চিকিৎসাসেবা দেওয়ায় সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

রোগীদের স্বজনরা জানান, অপরিচ্ছন্ন পরিবেশ, অতিরিক্ত রোগীর চাপ এবং পর্যাপ্ত বেডের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবার ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে সাতক্ষীরার সংসদ সদস্য, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। একই সঙ্গে ডায়রিয়া ওয়ার্ডের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

 

তবে হাসপাতাল কর্তৃপক্ষের কারও সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ