• আজ- বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ভূমিসেবা মেলার সমাপনীতে কুইজ প্রতিযোগিতা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মিলনমেলা, সংবর্ধনা, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের মানববন্ধন দেবহাটায় ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আছেন ৮ জন, তবুও ক্লাস নেয় পিয়ন সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ দিয়ে ৩লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি অবিস্ফোরিত হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার এবং চারটি কাঠের লাঠিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে সাত-আটটি মোটরসাইকেলে করে ১০-১২জন অজ্ঞাতপরিচয় যুবক বংশীপুর গোলচত্বর এলাকায় এসে একটি টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটান।

এ সময় বাজারের নৈশপ্রহরীরা চিৎকার শুরু করলে যুবকেরা মোটরসাইকেল নিয়ে দ্রুত ভেটখালীর দিকে পালিয়ে যান।

পরে নৈশপ্রহরীদের একজন ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানালে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

নৈশপ্রহরীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতেই গভীর রাতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত হাতবোমাসহ একটি রাজনৈতিক ব্যানার ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এর পেছনে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ