• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে ইজিবাইক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন

রিপোর্টার: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর, কৃষ্ণনগর ও বাঁশতলা সড়কের ইজিবাইক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে শ্রীধরকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক অশোক কুমার মন্ডল। সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে সভাপতি পদে এনামুল হোসেন ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমিনুর রহমান পান ৪১ ভোট এবং গোপাল বিশ্বাস পান ৩৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন বিপুল ভোটে বিজয়ী হন,তিনি পান ৯৯ ভোট। অপর প্রার্থী মোঃ পলাশ হোসেন পান ২৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফ পান ৩৮ ভোট।
নির্বাচন উপলক্ষে কেন্দ্র এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। ভোট গ্রহণ শেষে বিজয়ীদের সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

নির্বাচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর খান, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুর করিম, চৌমুহনী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জামসেদ মোড়ল ও কোষাধ্যক্ষ আবজাল হোসেন ময়না।

এছাড়া নির্বাচন পরিচালনায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হোসেন, আবুল বাশার, রাহায়ান হোসেন, তাসিম, শফিকুল ও সোমনাথ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ