• আজ- বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ভূমিসেবা মেলার সমাপনীতে কুইজ প্রতিযোগিতা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মিলনমেলা, সংবর্ধনা, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের মানববন্ধন দেবহাটায় ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আছেন ৮ জন, তবুও ক্লাস নেয় পিয়ন সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ দিয়ে ৩লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

দেবহাটায় ভূমিসেবা মেলার সমাপনীতে কুইজ প্রতিযোগিতা

রিপোর্টার: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ স্লোগানকে সামনে রেখে ১৯-২১ মে অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ১২ টায় সাতক্ষীরার দেবহাটা সরকারি বিবিএম ইনস্টিটিউশনে এ কুইজ প্রতিযোগিতার অায়োজন করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) (অ: দা) মাইনুল ইসলাম খান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা সরকারি বিবিএম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, শিক্ষক দেবপ্রসাদ ঘোষ, দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম, ভূমি অফিসের নাজির প্রদীপ কুমার ঢালী, মিউটেশন সহকারী অমিত কুমার বর, সার্টিফিকেট পেশকার সচিন সরকার সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। পরে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মেধা যাচাই করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দীপ সরকার, দ্বিতীয় স্থান আহসান তৃতীয় উজানি মন্ডল।

এদিকে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলা উপলক্ষে ভুমি উন্নয়ন কর সেবা বুথ, অর্পিত সম্পত্তি সেবা বুথ, খাস জমি সেবা বুথ, ই নামজারি সেবা বুথ স্টল স্থাপন করা হয়েছে। যেখান থেকে সরাসরি সহজে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ