• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর

সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ দিয়ে ৩লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

রিপোর্টার: / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের একটি মৎস্য ঘেরের জমি নিয়ে বিরোধের জের ধরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বকচরা গ্রামের মৃত সোলাইমান লস্করের পুত্র আরিজুল ইসলামের ৪ বিঘা জমির একটি মৎস্য ঘেরের জমি নিয়ে প্রতিপক্ষ একই গ্রামের মৃত সৈয়েদার রহমানের পুত্র আব্দুস সবুর, মৃত মতিয়ার রহমানের পুত্র হবিবর রহমান, মৃত আনারউদ্দীনের পুত্র সোহরাব হোসেন এবং সোহরাবের পুত্র আমির হামজা ও আল আমিনের মধ্যে বিরোধ চলছিল।

উক্ত বিরোধের জেরে গত ১৬মে বিকেলে বিবাদীরা বেআইনী জনতা দলবদ্ধ ভাবে জোরপূর্বক সম্পুর্ন অবৈধভাবে ঘেরের সেচ পাম্পের ঘর ভাঙচুর, ঘেরের ভেড়িতে লাগানো বিভিন্ন তরকারি গাছ কর্তনসহ ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।

এঘটনায় ভুক্তভোগী আরিজুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান জানান- অভিযোগ পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ