• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে? পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

আশাশুনিতে আইসিআরডিসিভি-২ প্রকল্পের দু’টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন

রিপোর্টার: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আশাশুনি (সাতক্ষরা) প্রতিনিধি: আশাশুনিতে ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের উদ্যোগে দুটি পানি বিশুদ্ধকরণ প্লান্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় আশাশুনি সদরের সোদকনা গ্রামে একটি ও শ্রীউলার নাকতাড়া গ্রামে অপর একটি প্লান্টের উদ্বোধন করা হয়।

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক ইউনিয়ন দুটিতে বসবাসকারী মানুষের পানিয় জলের দুর্দশা লাঘবে লবনমুক্ত নিরাপদ পানি সরবরাহের লক্ষে বা পানি বিশুদ্ধকরণ প্লান্ট দুটি স্থাপন করা হয়। “সোদকনা পানি বিশুদ্ধকরণ প্লান্ট উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ।

এ সময় সদর ইউপির প্যানেল চেয়ারম্যান তপন সরকার, সংরক্ষিত নারী প্রতিনিধি অঞ্জলি রানী, কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন, মোঃ শামসুল হক মৃধা, এলাকার সুধিজন, সাংবাদিক, শিক্ষক, ইমাম, পানি গ্রহিতা নারী পুরুষ, পানিবাহী ভ্যান চালক নিকটস্থ স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই সময়ে শ্রীউলার নাকতাড়া গ্রামে “নাকতাড়া পানি বিশুদ্ধকরণ প্লান্টের ফলক উন্মোচন করেন শ্রীউলার প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

এ সময় ইএসডিও আইসিআরডিসিভি-২ প্রকল্পের কর্মীবৃন্দ, এলাকার সুধিজন, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পানি গ্রহিতা নারী পুরুষ, পানিবাহী ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ফয়সাল আহম্মেদ বলেন, “আজকের এই উদ্যোগটি আশাশুনি উপজেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উপকূলীয় এই অঞ্চলে দীর্ঘদিন ধরে মানুষ লবণাক্ততার কারণে নিরাপদ পানির তীব্র সংকটে ভুগছে। মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইএসডিও যে দুটি আধুনিক পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করেছে—এটি নিঃসন্দেহে স্থানীয় জনগণের সুস্বাস্থ্য, নারীর শ্রমলাঘব ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি স্থানীয় পানি ব্যবস্থাপনা কমিটি এই প্লান্টগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করবে, যাতে দীর্ঘ মেয়াদে মানুষ এই পরিষেবার সুফল ভোগ করতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগের প্রতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রতিনিধি এস. এম. মনোয়ার হোসেন বলেন, “মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। আমরা বিশ্বাস করি, ইএসডিও’র দক্ষ বাস্তবায়ন ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই প্লান্টগুলো শুধু নিরাপদ পানি সরবরাহই করবে না, বরং স্থানীয় জনগণের স্বাস্থ্য, সময় ও উৎপাদনশীলতাও বৃদ্ধি করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ