• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট

রিপোর্টার: / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বৃহত্তর মৎস্য সেট মহেশ্বরকাটি সেটে এক ভ্যারাইটি মুদি ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুন) থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বুধবার দুপুর ৩টার দিকে দোকান বন্ধ করতে শার্টার টানছিলেন। এসময় সংঘবদ্ধ চোরেরা প্রাইভেট কার (যার একটি ডিজিট হাইড করা) ঢাকা মেট্রো-গ- ৪৩-৭৬৬ গাড়িতে করে বাজারে পৌছে দোকান থেকে সামান্য দূরে রেখে একজন দোকানে ঢোকেন। কিছুটা বিদেশী চেহারার লোকটি অর্ধেক বন্ধ দোকানের ভিতরে ঢুকে ইংরেজীতে মালের নাম বলে নেন। দু’শ টাকার নোট দিয়ে ইংরেজীতে টাকার অংক বলেন এবং একই ভাবে ইংরেজী ১০০০টাকার নোট দেখতে চান।
ব্যবসায়ী অতটা না ভেবে গোপন স্থানের ৬৫হাজার টাকার বান্ডেল থেকে একটি ১০০০ টাকার নোট তাকে দিলে তিনি বিদেশী ভঙ্গিতে টাকা দেখতে থাকেন এবং সম্ভবত কিছু একটা লাগিয়ে টাকা ফেরত দেন। এসময় প্রাইভেটে থাকা অপর সহযোগি গাড়িতে একটি মেয়েকে রেখে তিনি দোকানে ঢুকে সঙ্গ দেন। এরপর তারা চলে যায়। ব্যবসায়ীও কিছু বুঝে উঠতে পারেনি।
পরদিন (বৃহস্পতিবার) মাল আনতে পাঠানোর সময় টাকা না পেয়ে চিন্তিত হয়ে পড়েন এবং ঐ বিদেশী স্টাইলের ভদ্রবেশী চোরেরা টাকা হাতিয়ে নিয়েছে বুঝতে পারেন। ঘটনার সময় অপর পাশের এক যুবক ব্যবসায়ী কৌতুহল বশতঃ প্রাইভেটের ভিডিও করেছিল এবং বিদেশী স্টাইলের দুজনকে মেম্বারের দোকানে ঢুকতে ও গাড়িতে মহিলা ছিল, যা তার ভিডিওতে দেখা যায়।
কিছু আগে তারা রাস্তার আরেক পাশে মেম্বারের ভাইয়ের দোকানে একই ভাবে ইংরেজীতে কথা বলে ২০০ টাকা বের করে এবং ১০০০ টাকা দেখতে চেয়েছিল। মালিক দোকানে না থাকায় কর্মচারী ইংরেজী বুঝতে না পারায় তাদেরকে মাল দেয়নি বলে জানা যায়। এব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ